রংপুরে ঢাকায় পাথর মেরে ব্যবসায়িকে হত্যাসহ বিএনপি’র খুন, চাঁদাবাজি, সন্ত্রাসবাদের প্রতিবাদে কয়েক জায়গায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার ( ১২ জুলাই) সকাল ১১ টায় রংপুর জেলা স্কুল থেকে শুরু করে এ বিক্ষোভ মিছিল। নগরীর,কাচারীবাজার, জাহাজকোম্পানি, প্রেসক্লাব হয়ে শাপলা দিয়ে পরে আবু সাইদ চত্বরে মিলিত হয়। পরে সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থী যুক্ত হয় ।এ সময় তারা যুবদলের আস্তানা এই বাংলায় হবে না, চাঁদা দিলে পুরস্কার না দিলে তিরস্কার,চাঁদা তোলে পল্টনে- চাঁদা যায় লন্ডনে, এমন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।আমার ভাই মরলো কেন তারেক রহমান জবাব দে। যুবদলের আরেক গুন, পাথর মাইরা করে খুনসহ বিভিন্ন শ্লোগান দেয়।
পরে সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী মহানগরের আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি,সদস্য সচীব রহমত আলী, জেলা আহবায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল বেরোবির সুমন আশিক প্রমুখ।
মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন,প্রত্যকটা সংস্কারের বাধা দিচ্ছে বিএনপি, ২০২৪ এর পর বিপ্লবীরা নেমেছিল বিজয় মিছিলে আর বিএনপি নেমেছিল আওয়ামী লীগের অবৈধ সম্পদ দখলে।এই সুযোগ আর দেওয়া হবে না।নব্য ফ্যাসিবাদিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ইন্টেরিম। বাংলার ছাত্র সমাজ তা বরদাশত করবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল বলেন, এই হত্যাকান্ড শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটি পুরো দেশের ছাত্র সমাজের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। যারা চাঁদাবাজি করে, খুন করে তাদের বিরুদ্ধে শুধু দল থেকে বহিষ্কার নয়, আইনি পদক্ষেপ নিতে হবে। দলীয়ভাবে মামলা করে বিচার নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতা করতে না পারে।
অন্যদিকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দুপুরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে বক্তব্য দেন তারা।বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না। বিএনপি নেতাকর্মীদের শান্ত করতে, চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন অপকর্মে বন্ধ করতে তারেক রহমানকে আহবান করেন শিক্ষার্থীরা।