রংপুর জেলার কাউনিয়ায়ায় ৫৫ কেজি গাঁজাসহ মোঃ শামীম মিয়া (২৯),নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে র্যাব-১৩, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে,জেলার কাউনিয়া থানার কূর্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মীরবাগ বাজার এলাকায় মেনাজ উদ্দিন ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার ওপর একটি চেকপোস্টেও চৌকি বসিয়ে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। সাদা ও হলুদ রঙের কাভার্ড ভ্যানটি তল্লাশির সময় খাকি স্কচটেপ এবং লাল-সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ মোঃ শামীম মিয়া (২৯), পিতা-মোঃ মুনছুর আলী, সাং-সাধু, পোস্টঃ ভূতছাড়া, ইউনিয়ন-শহীদবাগ, থানা-কাউনিয়া, জেলা-রংপুরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এব্যাপাওে কাউনিয়া থানায় র্যাব বাদীহয়ে মামলা দায়ের করেছে।