রংপুরে আখিরা নদী থেকে আখতার প্রধান সুজন (৩৬) নামে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০জুলাই)সকাল ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডে আখিরা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সুজন পৌরসভার থানা পাড়া গ্রামের মমতাজ প্রধানের একমাত্র ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি)শফিকুল ইসলাম।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, রিক্সাচালক সুজন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালাতেন। দিন ও রাতের বিভিন্ন সময় রিক্সা রেখে নদীর আশপাশে ঘোরাফেরা করতেন। বৃহস্পতিবার সকালে আখিরা নদীতে ভাসমান অবস্থায় সুজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতা বশত নদীতে পড়েগিয়ে পানিতে ডুবে মারা গেছেন। মৃত্যুও সঠিক কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।