রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ


প্রকাশ :
লালমনিরহাটের আদিতমারীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরের ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সানাউল হক। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক তামাক চাষের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। 
শেষে উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, ইমাম এম,আর হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সাদী, সমাজসেবক নজরুল ইসলাম, সাংবাদিক সুলতান হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি সদস্য ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।