রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিমি বেগম (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রিমি  সদর উপজেলার তিস্তা বাজার এলাকার বাসিন্দা রেজাউল হকের মেয়ে। তিনি বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরের তকেয়া এলাকা থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা তিস্তা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রিমি বেগম প্রাণ হারান।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী বলেন, “ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”