রাজধানীর কারওয়ান বাজারে ভাসানী পরিষদের প্রধান কার্যালয়ে ৯ জুলাই, মঙ্গলবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানীর সঞ্চালনায় সভাটি শুরু হয় বিকেল ৫টায়। দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী আগস্ট মাসের প্রথমার্ধে মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও দর্শন নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হবে।
উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে গেরিলা কমান্ডার শফিকুল ইসলাম কানুকে আহ্বায়ক এবং সালমান জুয়েল রহমানকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভা শেষে ভাসানী পরিষদের আহ্বায়ক ইফতেখার হোসেন সমাপনী বক্তব্য প্রদান করেন। রাত ৮টায় সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।