রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর আরোগ্য ক্লিনিকে অভিযান,ভ্রাম্যমান আদালতের ওটি সিলগালা ও অর্থদন্ড প্রদান


প্রকাশ :

রংপুর নগরীর আরোগ্য ক্লিনিকে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশুর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আখতারু জ্জামানসহ পুলিশ সদস্যরা। অভিযানে ক্লিনিকের লাইসেন্স নবায়ননা থাকা, ২০ শয্যার অনুমোদন নিয়ে ৩৫ থেকে ৪০ শয্যায় চিকিৎসা চালানো, অপরিস্কার অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটাওে জরুরী ঔষধপত্র ও যন্ত্রাংশ না থাকাসহ নানা অভিযোগে অপারেশন থিয়েটারটি সিলগালা করা হয়। সেই সাথে কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু বলেন, আমরা অপারেশন থিয়েটার সিলগালা করেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ক্লিনিকে কোন অপারেশন হবে না। সেই সাথে অনিয়মের অভিযোগে কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। 

ডসভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আখতারু জ্জামান বলেন, আমরা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ক্লিনিকটি পরিদর্শন করেছি। এখানে কোন প্রকার লাইসেন্স পাইনি। ওটি অপরিস্কার, প্রপার ড্রাগ নেই ও নানা অব্যবস্থাপনা রয়েছে। অপারেশনের সময় চিকিৎসকের কোন সহকারী ছিলনা। এখানে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, লেবার ওয়ার্ড নেই। যে শিশুটির মৃত্যু হয়েছে তার অপারেশন ও এনেসথেশিয়া যে চিকিৎসক করেছে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তাদের চিঠি দেয়া হবে, দোষ পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করবো।  

জানা যায়, গত ৪ জুলাইন গরীর টার্মিনালস্থ আরোগ্য ক্লিনিকে অপারেশনের জন্য ভর্তি হন বদরগঞ্জ উপজেলার লালদিঘীর জমির উদ্দিনের মেয়ে জুইমনি (১২)। মঙ্গলবার রাতে অপারেশনের সময় ওই শিশুর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা রাস্তায় লাশ রেখে আহাজারী করছে এমন খবওে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের পরিবারকে ম্যানেজ করলে তারা লাশবাড়িতে নিয়ে যায়। এ নিয়ে থানায় কোন অভিযোগনা দেয়ায় পুলিশ আইনী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।