রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:তারিখ:০৯-০৭-২০২৫ ইং সন।রাজারহাট রেজিয়া বেগম ক্বওমি মাদ্রাসায় ঢেউটিন,নগদ টাকা ও ফ্যান বিতরণ করা হয়েছে।
বুধবার(৯জুলাই) দুপুরে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে রাজারহাট ইউনিয়নস্থ রেজিয়া বেগম ক্বওমি মাদ্রাসায় চার বান্ডিল ঢেউটিন, নগদ বারো হাজার টাকা ও চারটি ফ্যান হস্তান্তর করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান,রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন,প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম,মোহতামিম মো: আজম আলীসহ অন্যান্যরা।