কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজের একদিন পরে তিস্তা নদীতে শিশু নাজিমের(৫)মরদেহের সন্ধান মিলছে।বুধবার(৯জুলাই) সকাল আটটায় বাড়ীর পাশের তিস্তা নদী হতে রংপুর ডুবুরি দল তিস্তা নদী থেকে নাজিমের মরদেহ উদ্ধার করে।সে তিস্তা নদীর উত্তর তীরবর্তী বসবাসকারী রফিকুল ইসলামের তৃতীয় সন্তান।
প্রতিবেশী ও পরিবার সুত্রে জানা গেছে,প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলছিল নাজিম।পাশেই নাজিমের মা অন্যান্য মহিলাদের সাথে গল্প করছিলো।হঠাৎ করে সন্তানের কথা মনে পড়ে মায়ের। হদিস না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয় নদীতে পড়তে পারে।কারণ নাজিম যেখানে খেলাধূলার স্থানের পাশেই তিস্তানদীর তীরে একটি নৌকা বাধা ছিলো। প্রায়:শ নাজিম নৌকায় উঠতো।
গতকাল রাতেই রাজারহাট ফায়ার স্টেশনের সাব অফিসার আবু তাহেরর সাথে যোগাযোগ করা হলে তিনি রংপুরের ডুবুরি দলের লিডার কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে রাজারহাট ও রংপুর ফায়ার স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে তিস্তা নদীতে নিখোঁজ শিশু নাজিমের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আরও বলেন,ছয় বছর পুর্বে তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছেন এবং আজ সন্ধান মিলেনি মনতাজ আলীর দেহের।
একই স্থানে বাবা ও সন্তান নিহতের ঘটনায় নাজিমের বাবা রফিকুল ইসলাম মানসিক ভাবে পরিপূর্ণ ক্ষতিগ্রস্থ হওয়ায় স্থানীয়রা শোকাহত রফিকুল ইসলামকে পুনঃবাসনের জন্য উপজেলা প্রশাসনের সহায়তার দাবি করেন।