রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পঞ্চগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টারের ইন্তেকাল


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান, লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য এবং পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন মাস্টার আর নেই। 

তিনি সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা ছিলেন। পাশাপাশি হাস্যোজ্জ্বল স্বভাবের মানুষ ও জনসেবায় নিবেদিত হিসেবে এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টায় তাঁর নিজ বাসভবনের পার্শ্ববর্তী সিন্ধুরমতি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও জানাজায় অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।