অদম্য যুব সংগঠন ও ঝংকার ইয়ুথ কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে এবং হাউস অফ হোপ-এর সার্বিক সহযোগিতায় লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘ডেইস অব চ্যালেঞ্জ ম্যারাথন ২০২৫’।
“প্রকৃতির টানে, সজীবতার দৌড়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ম্যারাথনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৫ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ম্যারাথনের উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
এ সময় আরও উপস্থিত ছিলেন,লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম,
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আয়নাল হক, হাউস অফ হোপ-এর পরিচালক রেভারেন্ট তপন কুমার বর্মন, অদম্য যুব সংগঠনের উপদেষ্টা মাধুরী সূত্রধর প্রমুখ।
আয়োজক কমিটির আহ্বায়ক শহিদ ইসলাম সুজন বলেন“ডেইস অব চ্যালেঞ্জ ম্যারাথন ২০২৫ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। আমরা এই আয়োজনের মাধ্যমে সমাজে বিভিন্ন সামাজিক ট্যাবু ও পরিবেশ সচেতনতা বিষয়ক বার্তা ছড়িয়ে দিতে চাই।”
ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় একটি বিশেষ প্যানেল আলোচনা— “সবুজ ভবিষ্যতের পথে, আমরা কীভাবে এগোবো?”এতে অংশগ্রহণ করেন—রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান,পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য রেদওয়ান হোসেন রাঙ্গা,অদম্য যুব সংগঠনের কার্যকরী সদস্য উম্মে কুলসুম।আলোচনার সঞ্চালনা করেন ঝংকার ইয়ুথ কালচারাল অর্গানাইজেশনের সাধারন সম্পাদক শিব সুন্দর বর্মন।
ম্যারাথনেপুরুষ বিভাগে:প্রথম: পলাশ রায় (খুলনা) দ্বিতীয়, আমির হোসেন আমু (মানিকগঞ্জ),তৃতীয়: সাধন মোদক (লালমনিরহাট)নারী বিভাগে: প্রথম: রিমা আক্তার (রাজবাড়ী),দ্বিতীয়: ভাবনা রায় (নীলফামারী),তৃতীয়: সিমা রায় (রাজবাড়ী)
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অদম্য যুব সংগঠনের উপদেষ্টা মাধুরী সুত্রধর,কি-নোট উপস্থাপন করেন ঝংকার ইয়ুথ কালচারাল অর্গানাইজেশনের সভাপতি জামাল হোসেন।
হাউস অফ হোপ-এর কার্যক্রম তুলে ধরেন পরিচালক রেভারেন্ট তপন কুমার বর্মন,অদম্য যুব সংগঠনের পূর্বের কার্যক্রম,বর্মান ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন কার্যনির্বাহী সদস্য সোমাইয়া সোমা,ঝংকার-এর প্রেজেন্টেশন দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৌরভ সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অদম্য যুব সংগঠনের সভাপতি ও ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক শহিদ ইসলাম সুজন।
সঞ্চালনায় ছিলেন অদম্য যুব সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিদান এবং কার্যনির্বাহী সদস্য পূর্ণতা দাস সৃজা।