রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

শতবর্ষী কড়ই গাছের ভিতরে হঠাৎ আগুন


প্রকাশ :

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি শতবর্ষী কড়ই গাছের কোটরে হঠাৎ আগুন জ্বলতে দেখা গেছে। মঙ্গলবার ( জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা গাছটির গোড়ার দিকে ধোঁয়া আগুন দেখতে পান। পরে গাছের বিভিন্ন ডাল দিয়ে ধোঁয়া বের হতে থাকে, যা এলাকায় চাঞ্চল্য কৌতূহলের সৃষ্টি করে।

চিলমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে গাছের ভেতরে আগুন পুরোপুরি নেভাতে ব্যর্থ হন। ফলে আগুনের তাপে গাছটির একটি অংশ ফেটে পড়ে যায়। ফায়ার সার্ভিসের টিম লিডার ফারুক হোসেন জানান, গাছটি পুরোনো হওয়ায় স্থানীয়রা খড়কুটো বা কাগজ দিয়ে কোটরে আগুন জ্বালাতে পারে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জমিতে অবস্থিত। বিষয়টি রেলওয়ে বন বিভাগকে জানানো হয়েছে

এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকে ঘটনাটিকে অলৌকিক বলেও মনে করছেন