রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাষ্ট্র আজ বিষাক্ত রাজনীতির বিষবাষ্পের নজরে, সার্বভৌমত্ব আজ প্রস্নবিদ্ধ-আল্লামা ইমাম হায়াত


প্রকাশ :

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, আমাদের জীবন সকল বস্তুর উর্ধে-গন্ডির উর্ধে- দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলো রেসালাতের আলোকে জীবনের সত্য ভিত্তিক আত্মপরিচয় পূণরুজ্জীবনের মাধ্যমে বস্তুবাদি মতবাদের ফাঁসে মৃত মানবসত্তা বাঁচাতে-কাজ করছে ইনসানিয়াত বিপ্লব ।

ইমাম হায়াত বলেন, বর্তমান দেশের সার্বভৌমত্ব করিডোর অরক্ষিত, বিদেশি অপশক্তির হস্তক্ষেপ, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলেছে।। আমাদের জীবন দয়াময় স্রষ্টা ও তাঁর রেসালাত প্রদত্ত সব মানুষের অস্তিত্ব ও অধিকার হরণ করে একক ধর্ম ও একক জাতির নামে একক গোষ্ঠীবাদি পাশবিক অপরাজনীতির খুন-গুম-লুট-সন্ত্রাস-ধ্বংসযজ্ঞ ও স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার রূদ্ধতার ফাঁস থেকে জীবন-ধর্ম-রাষ্ট্র ও মানবাধিকার বাঁচাতে- ইনসানিয়াত বিপ্লব কে জয়ী করার মাধ্যমে সব মানুষের অধিকার স্বাধীনতা রুটি রুজি নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে সব মানবতার মানুষদের অনুরোধ জানান।