রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তরুণ চিকিৎসকদের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি


প্রকাশ :

তামাকজনিত রোগে অকাল মৃত্যুর মিছিল ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন দেশের তরুণ চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘তরুণদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবি’ শীর্ষক মানববন্ধনে এ দাবি জানান তারা।

এই কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ

মানববন্ধনে অংশ নেওয়া তরুণ চিকিৎসকরা বলেন, বর্তমানে প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইনে একাধিক দুর্বলতা রয়েছে। এসব সংশোধন করা হলে তামাকজনিত অসুস্থতা, অকাল মৃত্যু এবং স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।

তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (FCTC) অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ আইনের ছয়টি ধারা সংশোধনের দাবি জানান। দাবিগুলো হলো:

১. ধূমপানের জন্য নির্ধারিত স্থান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা
২. তামাক বিক্রয়স্থলে পণ্যের প্রদর্শনী নিষিদ্ধ করা
৩. তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম নিষিদ্ধ করা
৪. ই-সিগারেটসহ সব ধরনের নতুন প্রজন্মের তামাকজাত পণ্য থেকে তরুণদের রক্ষা করা
৫. তামাক প্যাকেট ও কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা ৯০% পর্যন্ত বৃদ্ধি করা
৬. বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন ও খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-মেডিকেল শিক্ষার্থী ও সন্ধানী কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক,  প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফারজানা মুন ,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির উপদেষ্টা নাইমুল আজম খানক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস-এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সালাম মিয়া, 

এছাড়াও শতাধিক মেডিকেল শিক্ষার্থী, তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।তরুণ চিকিৎসকদের মতে, এই সংশোধনীগুলো কার্যকর হলে আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।