নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা উন্নয়ন বিষয়ে লালমনিরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ এপ্রিল ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বেসকারি সংস্থা ‘‘ফিডা’’ এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় " সোচ্চার প্রকল্পের আওতায় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার, নেদারল্যান্ডস দূতাবাস মিশনের উপ-প্রধান এবং উন্নয়ন সহযোগিতার প্রধান মি. থিজস ওউডস্ট্রা, আর্থিক উপদেষ্টা (উত্তরসূরী জ্যাসপার) মি. বার্ট এলসিং, লিঙ্গ ও নাগরিক সমাজ, বাংলাদেশের সিনিয়র পলিসি উপদেষ্টা মুশফিক জামান সাতিয়ার, ফিডা’র নির্বাহী পরিচালক ফিরোজা বেগম প্রমুখ।
এ ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত জেলা সমাজ সেবা অদিপ্তরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালম সিকদার, উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এস এম মনোওয়ারুল ইসলাম, এ্যাড. আঞ্জুমান আরা শাপলা।
সভায় নারী অধিকার, ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নারী নেত্রী ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন কেবল উন্নয়নের উপকরণ নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। সমাজে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় সকলকে সচেতন ও সক্রিয় হতে হবে। সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।