রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজ!


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকা পাড়া  ইউনিয়নের পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয়ের খুসি খাতুন নামে এক ৭ম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোজ হওয়ার প্রায় ২০ দিন পর হাতীবান্ধা  থানায় জিডি করলেন বাবা মোশাররফ হোসেন। কিন্তু নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি ওই শিক্ষার্থীর।

 তবে এলাকায় গুঞ্জন উঠেছে  নিখোঁজ শিক্ষার্থীর বাবা মা তাকে গুম করেছে। কিন্তু কেনইবা তার বাবা মা গুম করবেন। এমন প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করা হয় ওই শিক্ষার্থীর বাড়িতে। সেখানে গিয়ে খুশি খাতুনের মা জানান ৭ মাস গর্ভ হওয়ায় জানতে চেয়েছিলাম এ সন্তানের পিতা কে?

এমন প্রশ্ন করার পরের দিন স্কুলের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফিয়ার রহমান বলেন,আমি তার বাবার মুখে শুনেছি তার মেয়েটি নিখোঁজ হয়েছে।কিন্তু বিষয়টি কেমন যেন সন্দেজনক।

 ওই এলাকার স্থানীয় বাসীন্দা মিজানুর রহমান বলেন,বেশকিছু দিন  থেকে খুশি খাতুনকে আমাদের চোখে পরে না। আমার মনে হয় এমন রহস্যময় নিখোঁজ শিক্ষার্থী খুশি খাতুনের সঠিক তথ্য বের করবেন  থানা পুলিশ এমন প্রত্যাশা স্থানীয়দের।

এবিষয়ে পারুলীয়া তফসিলি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জ্যোতীষ চন্দ্র বর্মন বলেন,গত মাসে ২৫ তারিখের পর সে আর স্কুলে আসেনি। তার মা থানায় জিডি করার পর আমাকে ফোনে জানায় খুশিকে পাওয়া যাচ্ছে না।ছাত্রী হিসেবে খুশি মোটামুটি ভালো ছিল।

এবিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদন নবী বলেন,আমার থানায় একটি নিখোঁজের ডাইরি হয়েছে এবং মেয়েটিকে উদ্ধারের জন্য চেষ্টা করতেছি।