লালমনিরহাট আদিতমারী উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায়, উপজেলা কৃষি অধিদপ্তরে আয়োজনে, উপজেলা হলরুমে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কৃষক-কৃষানীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপপরিচালক, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর খামারবাড়ি, লালমনিরহাট ড.মোঃ সাইখুল আরিফিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মনিটারিং অফিসার (পার্টনার) রংপুর অঞ্চল,রংপুর অশোক কুমার রায়।
কৃষি সম্প্রাসারণ অফিসার আব্দুস সালাম নিরবের সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,সমবায় অফিসার রিয়াজুল হক,কৃষক সুজন মিয়া,কৃষানী হুমাইরা হিমু প্রমূখ।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রাণিসম্পদ সম্পদ অফিসার ডাঃ মোঃ আজমল হুদা তপন, সহকারী কৃষি অফিসার হুমায়ুন কবির,বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাকিম ও ৮টি ইউনিয়নের পার্টনার ফিল্ড স্কুলের ৭০ জন কৃষক-কৃষানী, সুধিবৃন্দ,গন্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি,সংবাদ কর্মি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।