রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ


প্রকাশ :

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানী মিরপুর কচুক্ষেত এলাকার ৮টি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকালে এই বিক্ষোভ করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ হাজার পোশাকশ্রমিক সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় মিরপুর ১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন আটক আছে। এই বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত পোশাকশ্রমিকরা আন্দোলন চালিয়া যাবেন।

এদিকে টানা চার দিনের পূজার ছুটি শেষে আজ অফিস-আদালত খুলেছে। এতে রাজধানী ফিরছে স্বরূপে। তবে শ্রমিকদের সড়ক অবরোধ ও আন্দোলনের কারণে এ এলাকার অফিসগামী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।