রংপুর মেডিকেল ৫৪তম নতুন ব্যাচের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ই জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ নবনির্মিত অডিটরিয়ামে অনুষ্ঠানটি অনলাইনে উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা নুরজাহান বেগম। অনুষ্ঠানে৫৪ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। পড়ে শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ শরিফুল ইসলাম ও রংপুর মেডিকেল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ আশিকুর রহমান।
রংপুর মেডিকেল কলেজে প্রথম প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুজনকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় । উদ্যোগটি গ্রহণ করে রংপুর মেডিকেল কলেজের ২৮ তম ব্যাচ। শিক্ষার্থীদের মাঝে পড়াশোনায় প্রতিযোগিতা ও উৎসাহ প্রদান করাই এই অ্যাওয়ার্ড প্রদানের উদ্দেশ্য। এবারের অ্যাওয়ার্ড পান রংপুর মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের আনিকা জামান ও তৌফিকা খানম। ২৮ তম ব্যাচ এর পক্ষ হতে দেয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ এবিএম মারুফুল হাসান মারুফ। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।