লালমনিরহাট জেলার কালীগঞ্জের থানা এলাকায় র্যাব-১৩ অভিযান ১০৬ বোতল ফেন্সিডিল এবং ১৪৩ বোতল ফেন্সিডিল-সদৃশ এস্কাফ সিরাপ সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়,মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় (১০জুন) সন্ধায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপিস্থ কাকিনা হাটের জনৈক মোঃ শাহআলমের মেসার্স শারমিন ট্রেডার্স নামের ধানের গোডাউন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চৌকি স্থপনকরে একটি ইজিবাইক তল্লাশী করে ১০৬ বোতল ফেন্সিডিল ও ১৪৩ বোতল ফেন্সিডিল-সদৃশ এস্কাফ এবং ১টি ইজিবাইক সহ মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক (৫৫), পিতা-মৃত নছুমদ্দিন, সাং-লতাবর, ইউপি-চন্দ্রপু থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করে।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।