জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রাজারহাট উপজেলা শাখার কার্যালয় উপজেলাবাসীর সকল সমস্যার সমাধানের কেন্দ্র বিন্দু হয়ে উঠতে পারে।
তিনি বলেন,জাতীয় নাগরিক পার্টি সারাদেশে বিস্তার লাভ করতেছে।এনসিপি বিস্তারের ক্ষেত্রে রাজারহাট কার্যালয় সারা বাংলাদেশের মধ্যে যেন রোল মডেল হয়।এই কার্যালয় থেকে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)বার্তা প্রত্যকটা মানুষের কাছে পৌঁছে যায়। একই সাথে আমাদের ড.আতিক মুজাহিদ ভাই তার যে দীর্ঘদিনের সংগ্রামের কথাগুলো আছে, তার যে দিকনির্দেশনা আছে সেগুলো যেন এই অফিসে চর্চা করতে পারে।
সোমবার(৯জুন) বিকালে এনসিপি'র কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন।
রাজারহাট উপজেলা শাখা এনসিপি কার্যালয় উদ্বোধন, উপজেলা শাখার সমন্বয় কমিটি আত্মপ্রকাশ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী রাজারহাট উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে সমবেত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ,জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলার প্রধান সমন্বয়কারী মনিবুল হক বসুনিয়া,যুগ্ম সমন্বয়কারী রায়হান রাজুসহ অন্যান্যরা।সদ্য উদ্বোধন এনসিপি কার্যালয়টি রাজারহাট-নাজিমখান সড়কে সরকারি মীর ইসমাইল কলেজ মোড় সংলগ্ন অবস্থিত।