রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান


প্রকাশ :

 লালমনিরহাট আদিতমারী উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা কর্তৃক আয়োজনে, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৬ মে থেকে ৪ ঠা জুন ২০২৫  গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান বুধবার (৪ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালেন বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, গ্রাম পুলিশ শহিদুল ইসলাম।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি অফিসার হুমায়ুন কবির,ভেটেনারী সার্জন আতিকুর রহমান,ওসি তদন্ত মনিরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

পরে প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনী মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং মেধার ভিত্তিতে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী তিনজনকে সন্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।