রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গ্রাম পুলিশের বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার,আটক-১


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের আনারুল নামের এক গ্রাম পুলিশের বাড়ি থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার,২ জুন সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এস.আই মোস্তাকিম' র নেতৃত্বে একদল পুলিশ গ্রাম পুলিশ আনারুল হকের বাড়ি ঘেরাও করে। তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনা থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় গ্রাম পুলিশ আনারুল পালিয়ে যায়। তবে,আনারুল হক(গ্রাম পুলিশ)র শ্যালক শাকিল(৩০) পিতা বাবর আলী, গ্রাম নওদাবাসকে আটক করে।

এ ঘটনায়, গ্রামপুলিশ আনারুল ও মিলন(২৮) কে পলাতক দেখিয়ে আটক শাকিলসহ ৩ জনের নামে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলা নং ০৪/২৫, তারিখ: ০২ জুন'২০২৫।

আটককৃত শাকিলকে ৩ জুন লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে পুলিশ জানিয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানান, আনারুলকে পুলিশ ইচ্ছা করে ভাগিয়ে দিয়েছে। আনারুল দীর্ঘদিন যাবৎ মাদক চোরাকারবারির সাথে জড়িত। গ্রামপুলিশের চাকুরী করে কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক বনে গেছে। সে মাদক চোরাকারবারিদের সাথে জড়িত। পুলিশের সাথে থেকে, তাদের গতিবিধি চোরাকারবারিদের জানিয়ে দেয়। কিছু দিন থেকে নিজেই ফেনসিডিল ব্যবসায় জড়িয়ে পরেছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক বলেন, 'যারা পুলিশের পোশাক পড়ে রাষ্ট্রের সাথে বেঈমানী করে,তাদেরকে কোন ভাবে ছার দেয়া হবেনা। আনারুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ' তিনি আরো জানান, তাদের নামে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।