শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খারুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পথনাটক প্রদর্শিত হয়।
উক্ত পথনাটক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মন্ডল বাদল। এছাড়াও প্রকল্পের কর্ম এলাকার ইউপি সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পথনাটকটি দেখতে প্রকল্পের সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বসাধারণ এবং উইনরক ইন্টারন্যাশনালের রিজিয়োনাল কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ এরফান মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পথনাটকের মাধ্যমে এলাকাবাসীকে দুর্যোগের ঝুঁকি এবং তা মোকাবিলার উপায় সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনের গুরুত্ব সম্পর্কেও সবাইকে অবহিত করা হয়।
উল্লেখ্য, প্রকল্পটি উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর মাধ্যমে গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলার ৮টি উপজেলা ও ১৪টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।