রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা করে নেতা কর্মীকে আহত করা সহ নগদ অর্থ কেড়ে নেবার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি করর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সহ ১৮ জন জাতীয় পার্টির নেতা কর্মীর বিরুদ্ধে শনিবার মধ্যে রাতে মেট্রোপলিটান কোতয়ালী থানায় অভিযোগ দাখিল করেছে।এ মামলার বাদী হয়েছেন রংপুর মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সংগঠক আলমগীর রহমান নয়ন।শনিবার মধ্যে রাতে থানার সামনে সাংবাদিকদের বিষয়টি বাদী নিশ্চিত করেছেন।
মামলার আসামীরা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাবেক সিটি মেয়র জাপা নেতা মোস্তাফিজকার রহমান মোস্তফা , রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক এসএম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক , সহ-সভাপতি লোকমান আহাম্মেদ , কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম মিলন, ফুজি বেলাল মহানগর জাপার সহ সম্পাদক , আরিফ আলী কেন্দ্রীয় সদস্য সচিব জাতীয় ছাত্র সমাজ , ইউসুফ আহাম্মেদ সাধারন সম্পাদক মহানগর যুবসংহতি, রাজু আহাম্মেদ সভাপতি জাতীয় শ্রমিক পার্টি, ফারুক সভাপতি জাতীয় সেচ্ছাসেবক পার্টি, আমিনুল ইসলাম মহানগর জাতীয় ছাত্র সমাজ , আরিফুল ইসলাম সভাপতি জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা, লেবু আহবায়ক জেলা জাতীয় পার্টি, জাপা নেতা জুলফিকার আজিজ খান ভুট্টু ও নাহিদ হাসান ছাড়াও অজ্ঞাত ৮০/৯০ জন।
এজাহারে বলা হয়েছে আসামীরা বেশ কিছুদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতা কর্মীদের জান মালের ক্ষতি করার জন্য অপরাধ মুলক তৎপরতায় লিপ্ত ছিলো। এরই অংশ হিসেবে ৩০মে রাত সাড়ে ৮ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণনের নেতা কর্মীরা জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার ফ্যাসিষ্টদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করনার দাবিতে গ্রান্ড হোটেল মোড় হেয়ে সেনপাড়ার দিকে যাত্রা করার সময় সিফাত থাই নামক দোকানের সামনে পৌছলে আসামী জিএম কাদেরের নির্দ্দেশে আসামীরা ও অজ্ঞাত ৮০/৯০ জন সন্ত্রাসী মিছিলে হামলা চালায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে মিছিলটি ছত্র ভঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায়ে প্রান নাশের উদ্দেশ্যে হাত বোমা নিক্ষেপ করে। এতে বোমার আঘাতে অনেকেই আহত হয়। এ সময় আসামীরা মিছিলকারীদের উপর হামলা চালিয়ে ফুলা জখম করে। এ সময় দুজনের পকেট থেকে ৪ হাজার ৭শ ৬০ টাকা কেড়ে নেয়। এ সময় স্থানীয় লোকজন এরগিয়ে আসলে আসামীরা বেশ কয়েকটি মটর সাইকেল ভাংচুর করে ও একটি মটর সাইকেলে বিস্ফোরক জাতীয় বস্তু ছিটিয়ে আগুন ধরিয়ে মটর সাইকেলটি সম্পুর্ন ভস্মিভুত করে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে চলে যায়।
এর আগে রাত ৯ টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলন রংপুর মহানগর শাখার আহবায়ক ইমতিয়াজ আহাম্মেদ ইমতি এনসিপি নেতা আলমগীর রহমান নয়ন সহ বেশ কয়েক জন নেতা রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় যান। তারা একটি লিখিত অভিযোগ কম্পিউটার কম্পোজ করে থানার ওসি‘র কাছে প্রদান করেন। কিন্তু কিছু ভুল থাকায় অভিযোগ সংশোধন করে পুনরায় অভিযোগটি কম্পিউটারে কম্পোজ করে ওসির কাছে প্রদান করা হয়।
অভিযোগ প্রদান করে রাত সাড়ে ১১ টার দিকে ওসির রুম থেকে বেরিয়ে মামলার বাদী এনসিপি নেতা আলমগীর রহমান নয়ন সাংবাদিকদের জানান, তারা তাদের উপর হামলা সহ তান্ডব চালানোর ঘটনায় লিখিত অভিযোগ দাখিল করে আসামীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে।
এ ব্যাপারে মেট্রোপলিটান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন।অভিযোগটি এখনও এজাহার হিসেবে রেকর্ড করা হয়নি।
অপরদিকে কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য সচিব আরিফ আলী বাদী হয়ে ২২ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করলেও পুলিশ সেই অভিযোগ মামলা হিসাবে রেকর্ড না করে তদন্ত করেন ব্যাবস্থা নেবার কথা জানিয়েছিলো। এরই প্রতিবাদে শনিবার মামলা রেকর্ড করার দাবিতে নগরীতে বিক্ষোভ করেছে জাপা । তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে অন্যথায় থানা ঘেরাও সহ কঠোর আন্দোলে নর কর্মসুচি ঘোষনা দেবার কথা বলেছে।