রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যা মামলায় ৮ আসামীর যাবজ্জীবন কারাদন্ড


প্রকাশ :

রংপুরের মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় আট জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।অভিযোগ প্রমানিত না হওয়ায় ৬ আসামীকে বেকসুর খালাস দেন।বৃহস্পতিবার (২৯মে) দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায়ের আদেশ দেন।

মামলার রায় ঘোষনার সময় আট আসামী আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের হাজত খানায় নেয়া হয়।

এজাহারে মামলার বিবরনে জানা গেছে,গত ২০১২ সালেরে ৭ ডিসেম্বর তারিখে রংপুরের মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে ভিকটিম কৃষক সলিম উদ্দিনের সাথে আসামী আব্দুস সামাদের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামী আব্দুস সামাদের নেতৃত্বে অপর আসামীরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত সলিম উদ্দিনের ছেলে আকমল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত করে ১৪ জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য  ও জেরা শেষে আসামী আব্দুস সামাদ, আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া , আবু বক্কর , আব্দুল মান্নান ও ইন্তাজ মন্ডল এই ৮ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। সেই সাথে আসামী নুরন্নবী , আব্দুর রউফ , শাহাজাহান , ইকবাল হোসেন ও বাবলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় ৬ আসামীকে বেকসুর খালাস দেন আদালত। 

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী অতিরিক্ত পিপি রেবেকা সুলতানা ফেন্সি ও হারুনর রশীদ এ্যাডভোকেট জানান দীর্ঘদিন পরে হলেও মামলার বিচার সম্পন্ন হয়েছে। আমরা সাক্ষ্য  দিয়ে মামলা প্রমানে সক্ষম হয়েছি এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। 

আসামী পক্ষের আইনজিবী রশীদ চৌধুরী এ্যাডভোকেট জানান, এ রায়ে তারা ন্যায় বিচার পাননি। আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপীল করবেন বলে।