রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পঞ্চগড়ে নারী সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশ :

নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পঞ্চগড়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩শে সেপ্টেম্বর) তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভজনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সীপন মোঃ হাবীবুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় হাবীবুর রহমান বলেন, বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। তাই বাল্যবিবাহ যাতে না হয়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিতে হবে। নারীশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নারীদের জীবনমান উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। নারীরা সমাজের বোঝা নয়। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তিনি এই সুযোগ কাজে লাগানোর জন্য নারীদের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ হায়দার আলী স্বাগত বক্তব্যে বলেন, কর্মক্ষেত্রে নারীদের সমান অধিকার রয়েছে। স্বাবলম্বী হতে মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প নেই। তিনি নারীদের মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর-সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নারী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভজনপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, মোছাঃ আঞ্জুমান নাহার, ভজনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ তবিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক নারী উপস্থিত ছিলেন।