রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশ :

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী আহুত ৪৯তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আজ ২৪মে ২০২৫ তারিখ সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাসানী পরিষদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। অন্যান্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভাসানী গবেষক ও ডকুমেন্টারি ফিল্ম মেকার সৌমিত্র দস্তিদার, বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক নান্নু, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব আরিফ সোহেল। ভাসানী পরিষদের উপদেষ্টা মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. এম এম শফিকুল ইসলাম কানু, যুগ্ম আহ্বায়ক আলী জামান, শাহ নাজিম উদ্দীন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক সাইদ উজ্জ্বল, ব্রহ্মপুত্র সুরক্ষা কমিটির সমন্বয়ক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা এতে বক্তব্য দেন। অনুষ্ঠানে আলোচকেরা মওলানা ভাসানীর প্রাণ-প্রকৃতি-রবুবিয়তের দর্শনকে বর্তমান বাংলাদেশ ও বৈশ্বিক বাস্তবতার জন্যে অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন। ফারাক্কা লংমার্চের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষ্যতের বাংলাদেশ গঠনে এর গুরুত্ব তুলে ধরেন।

ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে ফারাক্কা লংমার্চের উপর জাফর মুহম্মদ পরিচালিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সবশেষে ভাসানী পরিষদের আহ্বায়ক ইফতেখার হোসনের সমাপনী বক্তব্যের মাধ্যমে বেলা ২টায় অনুষ্ঠান সমাপ্ত হয়।