রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশ :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরি হরিণমারি গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—আবিদ মিয়া (৬), পিতা: শফিকুল ইসলাম এবং লাবিব (৭), পিতা: আব্দুল আজিজ। তারা একই গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের ডোবায় কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা বেলা আড়াইটার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুই শিশু পরিবারের অজান্তে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।"