রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

‘কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে অন্যরা’, ‍আসিফ-মাহফুজকে ইশরাক


প্রকাশ :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, “ক্ষমতা থাকবে আপনাদের হাতে, কিন্তু সুবিধা নেবে অন্যরা – কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে অন্যরা।”

বুধবার (২১ মে) ফেসবুক পোস্টে তিনি তাদের রাজনৈতিক সম্পৃক্ততা তুলে ধরে বলেন, পদত্যাগই হবে সঠিক ও ন্যায়সঙ্গত পদক্ষেপ। তিনি মনে করেন, পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতা আরও দৃঢ় হবে।

সম্প্রতি আদালতের রায়ে ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করা হয়েছে এবং তার শপথের দাবিতে চলছে আন্দোলন।