রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে কর্মশালায় বাল্য বিয়ে নিরসনের মাধ্যমে মেয়েদের জীবনমান উন্নয়নের তাগিদ


প্রকাশ :

রংপুর বিভাগে কমেনি বাল্য বিয়ের হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৩ সালে সারাদেশে বাল্য বিয়ের হার শতকরা ৪১ দশমিক ৬ ভাগ হলেও রংপুর বিভাগে এর হার ৪৭ দশমিক ৭ ভাগ। সম্মিলিত উদ্যোগে নেতিবাচক সামাজিকরীতি প্রতিহত করে বাল্য বিয়ে নিরসনের মাধ্যমে মেয়েদের জীবন মানউন্নয়ন করা সম্ভব।

 মঙ্গলবার (২০ মে) সকালে রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে বাল্য বিয়ে প্রতি রোধ নিয়ে কর্মশালায় বক্তারা এ তাগিদ দেন। মালালা ফান্ডের সহযোগিতায় পিপলসও রিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ফাউন্ডেশনের (বিডিওএসএন) আয়োজনে কর্মশালায় প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা, সরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় জনসচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ে নিরোধ আইন প্রচার, বাল্য বিয়ে রোধে সমন্বিত পদপক্ষেপ গ্রহণ, বাল্য বিয়ের সামাজিক কারণ চিহ্নিত করণ ও উত্তোরণের উপায়নিয়ে নানা সুপারিশ তুলেধরেন অংশ গ্রহণ কারীরা। বাল্যবিয়ে বন্ধের মাধ্যমে মেয়েদের শিক্ষার সহায়ক পরিবেশ সৃষ্টি ও শিক্ষার উন্নয়ন, সমাজে প্রচলিত নেতিবাচক রীতিকে চ্যালেঞ্জ করা এবং মেয়েদের ক্ষমতায়িত করার উপর গুরুত্বারোপ করা হয়। পপি’র নির্বাহী পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবুসাঈদ, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মানবাধিকার কর্মী অ্যাড. আফরোজা শারমিন কনা, সংগঠক সেরাফুল হোসেন হিমেল, সাংবাদিক আরিফুল হক রুজু, সমাজ কর্মী শমসে আরা বিলকিস, ইমাম জাহিদুল ইসলামসহ অন্যরা।