‘জুলাই ঐক্য’ নামে একটি সংগঠন সচিবালয় ও প্রশাসনে কর্মরত আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে অভিযুক্ত ৪৪ জন আমলা ও ৫১ জন প্রশাসনিক কর্মকর্তার নাম প্রকাশ করেছে। মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ তালিকা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের কাছে জমা দেওয়া হবে এবং দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা অভিযোগ করেন, সাবেক সরকার ক্ষমতা হারালেও তাদের সহযোগী আমলারা এখনো দপ্তরে বহাল আছেন এবং প্রশাসনকে ‘স্বৈরতান্ত্রিকভাবে’ পরিচালনায় সহায়তা করেছেন। তারা বলেন, এই কর্মকর্তারাই বিরোধীদের দমন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভূমিকা রেখেছেন।
সংবাদ সম্মেলনে শহিদ মুনতাছির রহমান আরিফের বাবা গাজিউর রহমান বলেন, “আমার ছেলে চেয়েছিল ফ্যাসিবাদের অবসান হোক, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এখনো বহাল তবিয়তে আছেন।”
সংগঠনের নেতা প্লাবন তারিক অভিযোগ করেন, অনেক আমলা রাজনৈতিক আনুগত্য দেখিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন এবং সরকারপন্থি ভূমিকা পালন করেছেন।
এছাড়া আরও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের একটি আলাদা তালিকাও প্রকাশ করা হয়, যাদের ‘দমনপীড়নের’ সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়।
সংগঠনটি সরকারের কাছে ৭টি দাবি উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে:
তারা ঘোষণা দেয়, ৩১ মে’র মধ্যে এসব দাবি মানা না হলে ছাত্রজনতা ও জুলাই চেতনার অনুসারীদের নিয়ে “লং মার্চ টু সচিবালয়”সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।