রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গায়ক নোবেল গ্রেপ্তার


প্রকাশ :

গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোরে ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে সারুলিয়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে ২০২৩ সালে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ভারতের জি বাংলার 'সারেগামাপা' রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল।