রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে গ্রাম আদালত বিষয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গ্রাম আদালত বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশগ্রহণে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় "বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)" প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণটি ১৯ থেকে ২০ মে পর্যন্ত আদিতমারী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, ইএসডিও’র জেলা ব্যবস্থাপক দৌলতুন্নেছা প্রমুখ।

এই ব্যাচে কমলাবাড়ী ও সারপুকুর ইউনিয়নের মোট ২৪ জন সদস্য অংশগ্রহণ করেন।

এর আগে প্রথম ব্যাচে দুর্গাপুর ও ভেলাবাড়ী ইউনিয়নের সদস্যদের প্রশিক্ষণ ১৭ থেকে ১৮ মে অনুষ্ঠিত হয়, যা শনিবার (১৭ মে) উদ্বোধন করা হয়।

তৃতীয় ব্যাচে সাপ্টীবাড়ী ও ভাদাই ইউনিয়নের সদস্যদের প্রশিক্ষণ ২১ থেকে ২২ মে এবং চতুর্থ ও শেষ ব্যাচে পলাশী ও মহিষখোচা ইউনিয়নের সদস্যদের প্রশিক্ষণ ২৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হবে।