রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান: তারেক রহমান


প্রকাশ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণার অভাবে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। মাত্র ১০ মাসেই সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান হয়েছে। তিনি বলেন, সরকার যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি আরও অবনতি ঘটবে।

গুলশানে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সরকার এখনো নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ বা তারিখ ঘোষণা না করে কৌশলে বিষয়টিকে জটিল করে তুলেছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে।

তারেক রহমান আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এখনই উপযুক্ত সময়, যদিও সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে হতাশা রয়েছে। এরপরও গণতান্ত্রিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। তিনি সরকারের প্রতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান।

এছাড়া, তিনি অভিযোগ করেন, সরকার করিডোর ও বন্দর ইস্যুতে অগ্রাধিকার দিচ্ছে, যা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। রাজস্ব আদায়ে এনবিআর সংস্কার বিষয়ে অস্থিরতা এবং বিনিয়োগের ঘাটতির কথাও তুলে ধরেন তিনি।