রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় রংপুর জেলা পরিষদের সদস্য ও কাউনিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) দিনগত রাতে নগরীর কামালকাছনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।গ্রেফতার আলতাফ হোসেন কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের মৃত ফরিজল ইসলামের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আতাউর রহমান।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ১৯ জুলাই রংপুরে শহরে সংঘর্ষের ঘটনায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন আহত শাহ আলম মিয়া নামে এক ব্যক্তি। তিনি ২৪ সালের ১০ আগস্ট দায়ের করা মামলায় এজাহার ভুক্ত ৬০ নং আসামি আলতাফ হোসেন।গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত রাত দেড়টার দিকে রংপুর মহানগরীর কামালকাছনা খাঁনপট্টি গলির আমিন গার্ডেন বাসা থেকে আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার তাকে আদালতে চালান দেয়া হবে।