রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মেক্সিকোতে ট্রাক-বাস সংঘর্ষে ২১ জন নিহত


প্রকাশ :

মধ্য মেক্সিকোর পিউবলা রাজ্যে ট্রেলার-ট্রাক ও বাসের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৮ জন ও হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

সড়কে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ ও কালো ধোঁয়ার ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। দেশটিতে দুর্বল যানবাহন, চালকদের ক্লান্তি ও বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে।

এর আগে ৮ ফেব্রুয়ারি ও মার্চ মাসেও বড় ধরনের সড়ক দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে। নিরাপদ মহাসড়ক ব্যবস্থা গঠনের দাবি আরও জোরালো হচ্ছে।