রাজশাহীর পুঠিয়ায় টেন্ডার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) রাতে পুঠিয়া বাজারে এ সংঘর্ষ হয়। এর আগে বিকেলে একটি পুকুর ও দীঘির টেন্ডার নিয়ে উত্তেজনা শুরু হয়।
সংঘর্ষে একটি স্থানীয় বিএনপি অফিস ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আহতরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির সাবেক মেয়র আল মামুন খান ও ফারুক রায়হান গ্রুপের মধ্যে বিরোধ চলছে। ঘটনার সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ও যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুঠিয়া থানার ওসি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক। কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।