আজ ১৩ই মে সকালে বাংলাদেশ উইমেন’স হেলথ কোয়ালিশন (বিডব্লিউএইচসি), ঢাকা-এর সভাকক্ষে হেল্প এজ নেটওয়ার্ক পার্টনার্স বাংলাদেশ এর প্ল্যানিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেটওয়ার্ক প্ল্যান রিভিউ, বর্তমান প্রবীণ এর বিষয় পর্যালোচনা, বিগত দিনের অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয় নিয়ে পারস্পরিক শেয়ারিং-এর মাধ্যমে আগামী দিনের কর্মসূচি প্রণয়ন করা হয়।
সভাপতিত্ব করেন নেটওয়ার্ক চেয়ার ও বিডব্লিউএইচসি- এর নির্বাহী পরিচালক শরীফ মোস্তফা হেলাল। মুখ্য আলোচক ছিলেন নেটওয়ার্ক সমন্বয়ক জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান ইনস্টিটিউট-এর কার্য নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ( রিগ)-এর গ্র্যান্ড বডি মেম্বার তোফাজ্জল হোসেন মন্জু , সহকারী জেনারেল ম্যানেজার ফেরদৌসী বেগম গীতালি, ইয়ং পাওয়ার ফর সোশ্যাল অ্যাকশন (ঈপ্সা)-এর সহকারী পরিচালক নাজমুল হায়দার, বিডব্লিউএইচসি-এর ম্যানেজার (ফাইন্যান্স) বিশ্বনাথ দে, বাইগামের সমাজকল্যাণ অফিসার আব্দুর রহমান সুমন, বিডব্লিউএইচসি-এর রুবিনা আক্তার ও সেলিনা আক্তার।
প্রবীণ ব্যক্তিদের মর্যাদা সমুন্নত রাখা, তাদের স্বাস্থ্যসেবা, দারিদ্র্য দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়।