রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের গংগাচড়ায় গৃহবধূ হত্যা মামলায় রংপুরে এক জনের যাবজ্জীবন কারাদন্ড


প্রকাশ :

রংপুরের গংগাচড়ায় গৃহবধু সালেহা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, এক জনের ১ বছর ও তিনজনের ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার(১৩ মে)  দুপুড়ে রংপুরের সিনিয়র জেলা ও  দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দন্ড প্রাপ্তরা হলেন, মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে বুলবলকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। এছাড়া মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদন্ড, নুর আলমের স্ত্রী আফরোজা বেগম, মৃত মোজাম্মেল ওরফে মোজা শেখের ছেলে নুর আলম ও লাল মিয়াকে ছয় মাস সশ্রম কারাদন্ড দেন আদালত।

মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা গেছে ২০১৮ সালে ৯ মার্চ দুপুরে গংগাচড়া মডেল থানার মৌভাষা বামনটারী চর এলাকায় বাদীর বসত বাড়ির পশ্চিম পার্শ্বে থাকা টয়লেটে কাজ শেষ করে বাদীর ছেলে সাজু মিয়া বের হয়ে আসলে আসামীরা সাজুকে এলোপাথারী মারপিট করলে বাদীর স্ত্রী ছালেহা বেগম ও ছেলে এগিয়ে আসলে আসামীরা তাদেরকে মারপিট করে এবং আসামী বুলবুল ধারালো দা দিয়ে ছালেহা বেগমের মাথায় কোপদিলে গুরুতর আহত হন। এগিয়ে আসা স্বজনরা ছালেহা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেদিন বিকালে চিকিৎসাধীন অবস্থায়  ছালেহার মৃত্যু হয়।এ ঘটনায় নিহত ছালেহা বেগমের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন বলেন, ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে বুলবলকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। এছাড়া মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদন্ড, নুর আলমের স্ত্রী আফরোজা বেগম, মৃত মোজাম্মেল ওরফে মোজা শেখের ছেলে নুর আলম ও লাল মিয়াকে ছয় মাস সশ্রম কারাদন্ড দেন আদালত।এ মামলায় তিন জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক দাবি করে বলেছেন, আসামিরা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হয়েছে। রায়ের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।