শান্তি ও অহিংসার লক্ষ্যে থার্ড ওয়ার্ল্ড মার্চ কো-অর্ডিনেশন কমিটির এক সভা ১০ই অক্টোবর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের উর্দু বিভাগে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড মার্চ বাংলাদেশ চ্যাপ্টারের আন্তর্জাতিক সমন্বয়ক নজরুল ইসলাম জসিম। সভায় ১৭ই অক্টোবর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় র্যালী ও সেমিনার, ১৮ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে সেমিনার ও বিকাল সাড়ে তিনটায় গণপূর্ত অধিদপ্তরের সামন থেকে র্যালী ও অন্যান্য বিষয় আলোচনা করা হয়।
সভায় হিউম্যানিস্ট মুভমেন্ট এর সদস্য শেখ মোহাম্মদ আরিফ, শহিদুল আলম, মোহাম্মদ উল্লা খান, গোলাম মাওলা হিরন, কাজী জিয়া শামস, মারুফ উল আলম, মোহাম্মদ মামুন, রিয়াজ উদ্দিন, শামসুজ্জোহা পাটোয়ারী শামু, এফ.এফ শফিকুল ইসলাম কানু, শামসুল হক বসুনিয়া, ফাহাদ মোমতাজ, সাবরিনা খান, জাহিদা পারভেজ ছন্দা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।
সারা বিশ্বে অহিংস আন্দোলন এবং যুদ্ধমুক্ত পৃথিবী নিয়ে কাজ করা আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিস্ট মুভমেন্ট এর উদ্যোগে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে আমেরিকার কোস্টারিকার শান্তি ও অহিংসার লক্ষ্যে তৃতীয় বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিশ্বের ৯৩ টি দেশ এই বিশ্ব সম্মিলনীর প্রস্তাবনায় অনু সমর্থন দিয়েছে এবং ৭০টি দেশ এতে স্বাক্ষর করেছে।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের প্রায় ১০৩ টি দেশে হিউম্যানিস্ট মুভমেন্ট সদস্যরা শান্তি ও অহিংস আন্দোলন নিয়ে কাজ করে যাচ্ছেন।
গত ২ অক্টোবর ২০২৪ আন্তর্জাতিক অহিংস দিবসে তৃতীয় বিশ্ব সম্মেলনের আনুষ্ঠানিক বিশ্ব পরিভ্রমণ যাত্রা শুরু হয়েছে। এদিন কোস্টারিকার রাজধানী সান হোসে থেকে শান্তি ও অহিংসার বার্তা নিয়ে হিউম্যানিস্ট স্বেচ্ছাসীবীরা বিশ্ব ভ্রমণে বের হয়েছেন। বিশ্ব পরিভ্রমনকারীরা মধ্য ও দক্ষিণ আমেরিকা হয়ে আগামী ১৭ অক্টোবর ২০২৪ এশিয়া মহাদেশের বাংলাদেশে প্রবেশ করবেন। এরপর ওশেনিয়া, ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার সফরের মাধ্যমে টানা ৯০ দিনের বিশ্ব পরিবহন শেষে আগামী ৫ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ কোস্টারিকায় গিয়ে বিশ্ব সম্মেলনের সান হোসে ডিক্লারেশন এর মাধ্যমে শান্তি ও অহিংসার লক্ষ্যে তৃতীয় বিশ্ব সম্মেলন এর পরিসমাপ্তি ঘোষণা করা হবে।