আজ সোমবার লালমনিরহাট জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, এবং লালমনিরহাট জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে গৃহীত পদক্ষেপ, গুরুত্বপূর্ণ মামলা, ওয়ারেন্টভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।