রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চাঁদা দাবির অভিযোগে গাজীপুরে ছাত্রদল-যুবদলের ১০ নেতা-কর্মী আটক


প্রকাশ :

গাজীপুরের পোড়াবাড়ী এলাকা থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল ও যুবদলের ১০ নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। অভিযোগ রয়েছে, সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে তারা চাঁদা দাবি করেন। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তবে ছাত্রদল-যুবদল নেতারা দাবি করছেন, বিষয়টি ছিল পাওনা টাকা আদায়ের বিষয়ে একটি সমঝোতা বৈঠক, চাঁদাবাজির অভিযোগ সঠিক নয়। পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।