দুর্নীতিমুক্ত বিশ্বমানের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি সম্প্রতি একটি ১১ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে। কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী এক যৌথ বিবৃতিতে এসব দফা তুলে ধরেন।
কমিটির মতে, দেশের ৮৭% মজলুম জনগণের আকাঙ্ক্ষা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নৈতিক রাষ্ট্রব্যবস্থা। বর্তমান সামাজিক ও রাজনৈতিক সংকটের মূল কারণ হিসেবে দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক বিভাজন ও মূল্যবোধের অবক্ষয়কে চিহ্নিত করা হয়।
১১ দফা প্রস্তাবে যা আছে:
১. দুর্নীতিবাজদের জন্য কঠোর শাস্তির বিধান ।
২. সরকার পদ্ধতি ও রাজনৈতিক দলগুলোর সংস্কার।
৩. স্বাধীন ও কার্যকর বিচার বিভাগ।
৪. শিক্ষা সংস্কারের লক্ষ্যে জাতীয় কমিশন গঠন।
৫. সংবিধান সংস্কার।
৬. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্তি।
৭. স্বাধীন দুর্নীতি দমন ও প্রবীণ কল্যাণ মন্ত্রণালয়।
৮. প্রশাসনমুক্ত, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা ও কমিশন পুনর্গঠন।
৯. স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন।
১০. রাষ্ট্রীয় ব্যাংক ও ব্যবসায়ী সংগঠন সংস্কার।
১১. গণমাধ্যম সংস্কার ও প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাত্র ১৩% দুর্বৃত্ত শ্রেণির দখলে থাকা রাষ্ট্রব্যবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিকের বৃহত্তর ঐক্য অপরিহার্য।
বিবৃতিতে আরও বলা হয়, “সবার আগে দেশ”—এই চেতনাকে সামনে রেখে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করার জন্য ব্যক্তিগত দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।
ধন্যবাদান্তে,
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ভারপ্রাপ্ত সভাপতি, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি।
সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও মুখপাত্র, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি।
ওয়েবসাইট: https://acncc.info
ইমেইল: [email protected] | [email protected]
মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +8801711525457
ফেসবুক: Sarwar Wadud Chowdhury