আজ মে মাসের দ্বিতীয় রোববার, বিশ্ব মা দিবস। এই দিনে মায়েদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রে সমাজকর্মী আনা জার্ভিসের উদ্যোগে ১৯১৪ সালে মা দিবসের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলে, যা পরে বিশ্বব্যাপী পালিত হতে থাকে।
মা শব্দের উচ্চারণে বিশ্বজুড়ে এক অপূর্ব মিল দেখা যায়। পবিত্র ধর্মগ্রন্থসহ সাহিত্যে, সৃষ্টিশীলতায় মা সবসময়ই শ্রদ্ধা ও ভালোবাসার সর্বোচ্চ আসনে আসীন। মা শুধু এক দিনের নয়—প্রতিদিনই তাঁর ভালোবাসা ও ত্যাগের স্বীকৃতি দেওয়া উচিত।
আজকের দিনে তাই মায়ের জন্য রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।