রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগ নির্ণয়ের নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে স্বাস্থ্য বিভাগের পরিদর্শন


প্রকাশ :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগ নির্ণয়ের নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে সরেজমিন পরিদর্শন করেছে স্বাস্থ্যসেবা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (৭ মে) বেলাসাড়ে ১২টায় রংপুর হাসপাতাল ঘুরে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান।

এ সময় নষ্ট হওয়া ক্যান্সারের রেডিও থেরাপির ৪টি যন্ত্রকে অকোজে ঘোষণা করেন। সেই সাথে হাসপাতালের এক্সরে যন্ত্র, বৈদ্যুতিক ব্যবস্থাসহ হাসপাতালের নানা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরিদর্শন করেন। এ সময় রংপুরের একশ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালুসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল বৃদ্ধির আশ্বাস দেন তিনি। 

যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেডিও থেরাপি মেশিন নষ্ট হওয়ায় ক্যান্সার রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছেনা। লাইফ সাইকেল পার হওয়া ৪টি রেডিও থেরাপি যন্ত্রকে অকোজো ঘোষণা করা হয়েছে। সেই সাথে নতুন মেশিন যেন প্রতিস্থাপিত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। হাসপাতালের ৪টি এক্সরে মেশিনের মধ্যে মাত্র একটি সচল রয়েছে। এখানে বিদ্যুতের ভোল্ট সমস্যা রয়েছে। হাসপাতালে যেন সেবার মানবৃদ্ধি পায় এবং সকল যন্ত্রপাতি যেন সচল থাকে সে উদ্দেশ্যে আজ বুধবার হাসপাতাল পরিদর্শন করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরনো পাঁচ‘শ শয্যার জনবল নিয়ে এক হাজার শয্যার হাসপাতাল পরিচালনার বিষয়ে তিনি বলেন, সরকার জনবল নিয়োগের ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে। সরকার প্রায় ৫ হাজারেরমত চিকিৎসক নিয়োগ দেবে। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় নিয়োগ হতে পারে।

এসময় চীন মৈত্রী হাসপাতাল সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল টি রংপুর অঞ্চলেই হবে তবে কোন জেলায় হবে তা এখনও চুড়ান্ত হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তারা।