রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জন্নাতি হত্যা মামলার আইনজীবীকে হত্যার হুমকি সংবাদ সম্মেলনে মুখোশধারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


প্রকাশ :

লালমনিরহাটে আলোচিত স্কুলছাত্রী জন্নাতি আক্তার হত্যা মামলার আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে হত্যার হুমকি দিয়েছে মুখোশধারীরা। মঙ্গলবার (৬ মে) রাত ১১টার দিকে জেলা সদরের বালাটারী এলাকায় হেলমেট পরিহিত চার থেকে পাঁচজন মোটরসাইকেল আরোহী তাঁর গতিরোধ করে এই হুমকি দেয়।

বুধবার (৭ মে) দুপুরে লালমনিরহাট জজ কোর্ট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান আইনজীবী রাসেল। তিনি বলেন, "সেদিন রাত ১১টার দিকে দোকানে যাওয়ার সময় অজ্ঞাত চারুপাঁচজন হেলমেটধারী আমার পথ আটকে দাঁড়ায়। তারা হুমকি দিয়ে বলে, ‘জন্নাতি হত্যা মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না।’ এ সময় আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।"

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী এলাকার একটি ভুট্টাখেত থেকে স্কুলছাত্রী জন্নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জন্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে। মরদেহ উদ্ধারের সময় তার হাত-পা ভাঙা ও মুখে মাটি গুঁজে হত্যার আলামত পাওয়া যায়।

পুলিশ জানায়, ঘটনার দিন জন্নাতিকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী মদাতী ইউনিয়নের কাগজিটারী এলাকার আবু তালেবের ছেলে বেলাল হোসেন (১৯) পাশের ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা চালায় এবং ব্যর্থ হয়ে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ করে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও মানববন্ধন করে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ বেলালকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

আইনজীবী রাসেল সংবাদ সম্মেলনে বলেন, “এ মামলার আসামিকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাকে হুমকি দেওয়া দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে।” একই সঙ্গে তিনি তাঁর ও মামলার সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান