রংপুর নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা যোগ্য শিক্ষক নিয়োগ, ইন্টার্ণশীপ ভাতা প্রদানসহ নানা দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ।দাবি না মানা হলে ৭ মে বুধবার থেকে শার্টডাউন কর্মসূচির ঘোষণা দেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ মে) দুপুরে রংপুর নাসিং কলেজের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় নাসিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মোহাম্মদ আরিফ মাহমুদ মাহির, আব্দুল্লাহ আলওয়ালিদ, সোহাগ প্রধানসহ অন্যরা।
আন্দোলন কর্মসূচীতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ প্রদান, নার্সিংয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগের ব্যবস্থা এবং হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান থেকে নার্সিংকলেজ সমূহে সংযুক্তি কিংবা অতিরিক্ত দায়িত্ব কিংবা চলতি দায়িত্বরত ডিপ্লোমা ডিগ্রিধারী নার্সদের রোগীর সেবায় নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে নেয়ার দাবি জানান। এছাড়া সেবা পরিদপ্তর নিয়োগ বিধিমালা- ২০১৬ এর বাস্তবায়ন এবং ইন্টার্নশিপ নীতিমালা- ২০২৩এর আওতায় স্নাতক সম্মান ডিগ্রি ধারী ইন্টার্ণনার্সদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা, সরকার অনুমোদিত সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টিউশনফি নির্ধারণ,সকল বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য সেবা ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নার্সিং কর্মকর্তা ও শিক্ষকদের জন্য মানসম্পন্ন সর্বনিম্ন বেতন ভাতা নির্ধারণ পূর্বক প্রজ্ঞাপন জারি করার দাবি জানান। দাবি না মানা হলে ৭ মে বুধবার থেকে শার্টডাউন কর্মসূচির ঘোষণা দেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদিক্ষণ করে।