রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চিন্ময় দাসকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে


প্রকাশ :

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগসহ আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর আদালত। মঙ্গলবার (৬ মে) ভার্চ্যুয়াল শুনানিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।

চিন্ময় দাস বর্তমানে কারাবন্দি অবস্থায় রয়েছেন এবং শুনানিতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। তবে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওইদিন আইনজীবী সাইফুল হত্যাসহ মোট ছয়টি মামলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫১ জন গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে ২১ জন সরাসরি হত্যার অভিযোগে গ্রেপ্তার রয়েছেন।