দুই দফা দাবিতে রংপুরে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি কর্মসূচীতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অবস্থান নেয় কর্মচারীরা।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্আলম, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচীতে বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধনস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে দ্বাদশতম গ্রেডভূক্ত করা, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগি পদসৃজন, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধিপ্রণয়নের দাবী জানান।অবিলম্বে দাবী বাস্তবায়ন না হলে কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলন কারীরা।